বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট জনবিরোধী সংগঠনের পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘হরতাল অবরোধ ও পেট্রলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড.হাছান মাহমুদ বলেন, বিএনপি আজ নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। মোল্লা ওমরে মত গোপনে যেমন চোরাগোপ্তা বিবৃতি দিয়ে জনগণের সম্মুখে আসতে চায় ,বিএনপি তেমনি চোরাগোপ্তা হামলা পরিচালনা করে ক্ষমতায় আসতে চায়। যে কর্মসূচিতে কোন জনসম্পৃক্ততা নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

হাছান বলেন, আপানারা চোরাগোপ্তা হামলা পরিচালনা করছেন আর ক্ষমতাসীনদের উপর দোষ চাপাতে চাচ্ছেন। আমি বলতে চাই এ পর্যন্ত বোমা হামলাকারী যারা আটক হয়েছে তারা প্রত্যকে বিএনপিসহ ২০ দলীয় নেতা কর্মী।

সুশিল সমাজের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা বলছেন সংলাপের কথা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মানুষের সাথে মানুষের সংলাপ হয়, কিন্তু পশুর সাথে মানুষের সংলাপ হতে পারে না দয়া করে আপনারা সংলাপের কথা বলবেন না। বিএনপি আজ পশুর দলে পরিণত হয়েছে তাদের সাথে কোন সংলাপ বা আলোচনা হতে পারে না।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তি বা সুশিল সমাজের কাছে আমাদের আহব্বান সংলাপের পরামর্শ দিয়ে বোমা মেরে মানুষ হত্যাকারীদের উৎসাহ প্রদান করবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা নাশকাতাকারী সন্ত্রাসী পেট্রল বোমা হামালাকারী তাদের সাথে কোন সংলাপ নয় তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুক হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

এএসএস/ এআর