রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বেশ কযেকজন আহত হয়েছেন । আটক করা হয়েছে ৭ জামায়াত কর্মীকে।
বুধবার বিকাল ৬ টায় দৈনিক বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মহানগরী জামায়াতের পল্টন জোনের উদ্যোগে মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতিঝিল সিটি সেন্টারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ অতির্কিতভাবে সমাবেশকে লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ২০ জন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে আটক করেছে।
মতিঝিল জোনের এসি সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমনিউজবিডিকে ৭ জন আটকের বিষয়টি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোকাররম হোসাইন খান বলেন, অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার গোটা দেশকেই মৃত্যুপুরীতে পরিণত করছে। তারা হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম ও অপহরণ চালিয়ে বিরোধী দলের কন্ঠকে রোধ করতে চায়। কিন্তু জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোন স্বৈরাচারের অতীতে শেষ রক্ষা হয়নি। আওয়ামী লীগেরও শেষ রক্ষা হবে না।
সরকারকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধের আহবান জানান মোকররম হোসাইন।
[b]ঢাকা, জেইউ, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
জামায়াতের মিছিলে পুলিশের গুলি, আহত ২০
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বেশ কযেকজন আহত হয়েছেন । আটক করা হয়েছে ৭ জামায়াত কর্মীকে। বুধবার বিকাল ৬ টায় দৈনিক বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মহানগরী জামায়াতে





