খুন-গুম-অপহরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির গণ-অনশন শুরু হয়েছে।
রোববার সকাল সোয়া ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে বিকাল ৪টায় অনশনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  যোগ দেবেন। একই দাবীতে  সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় একযোগে এ গণ-অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
এখন পর্যন্ত অনশনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম , যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আবদুল মালেক প্রমূখ উপস্থিত আছেন। এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে শরিক হয়েছেন।
[b]ঢাকা, এমএইচ,  ০৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]