বিএন‌পি রাজনী‌তির মা‌ঠে কোন ইস্যু না পে‌য়ে হাঁটু আর কোমর‌কে রাজ‌নৈ‌তিক ইস্যু বা‌নি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বিএনপি'র রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত।

আজ সোমবার বি‌কে‌লে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসান মাহমুদ ব‌লেন, ১৯৮২ সালে যখন এরশাদ সাহেব ক্ষমতা দখল করেন তখন তার কাছ থেকে দুটি বাড়ি নিয়েছেন সাথে ১০ লাখ টাকা নিয়েছেন। বিএনপির য‌দি তা‌তে সহযোগিতা না থাকত য‌দি তিনি সরকারকে মেনে না নিতেন তাহলে তিনি ‌কেন এসব নি‌লেন। কেন টাকা নিলেন- এসবই প্রধানমন্ত্রী সংসদে বলেছেন।

হাসান মাহমুদ ব‌লেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেভাবে রাজনীতি করছেন তাতে বেগম জিয়াকে খাটো করা হচ্ছে

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয়ার কাজ বিএনপি শুরু করেছে। প্রথম জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছেন। বিদেশে পাঠিয়েছেন। বিদেশের দুতাবা‌সে তাদেরকে চাকরি দিয়েছেন। ইনডেমনিটি অধ্যা‌দেশ জা‌রি ক‌রে খু‌নি‌দের আড়াল করার চেষ্টা ক‌রে‌ছেন। তাদের রাজনীতিই হচ্ছে মিথ্যা ও খু‌নের উপর প্রতিষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন, দৈ‌নিক যুগান্তরের সম্পাদক মো. সাইফুল ইসলাম, দৈ‌নিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, দৈ‌নিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নইম নিজাম, সিনিয়র সাংবাদিক শাবান মাহমুদ, কবি ও সাংবাদিক তারিক সুজাত প্রমুখ।

এএস