২৭ ডিসেম্বর পর্যন্ত মামলা হবে না। ডিসেম্বরের ২৭ তারিখের পর কাউকে আর ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

গতকাল রাতে তার নির্বাচনী এলাকার লালমাই উপজেলার কনকশ্রী মধ্যমপাড়ার বাইন্না বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে বতৃক্তাকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি কুমিল্লা- ১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াই করবেন।

এসময় মুস্তফা কামাল বলেন, আমি আপনাদের কাছে একটা কথা বলে গেলাম। তাদের বিরুদ্ধে কোনো মামলা করি নাই আর মামলা করবো না। ডিসেম্বরের ২৭ তারিখ পর্যন্ত মামলা করবো না।

২৭ তারিখের পর কাউকে ছাড় দেয়া হবে না। আমি আবারো বলে গেলাম, জামায়াত হোক, শিবির হোক, যে গোষ্ঠিই হোক এদের চৌদ্দ গোষ্ঠি পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। এদের কাছে দেশ নিরাপদ নয়।

মন্ত্রী বলেন, আমি আজ বলে গেলাম- এরা এখানে থাকতে পারে, যেখানে সেখানে থাকতে পারে। আপনারা খুঁজে দেখবেন। ২৭ তারিখ পর্যন্ত দেখবো। যদি ২৭ তারিখের মধ্যে এলাকা ছেড়ে চলে না যায়, যদি আমাদের সাথে কোনো আপস না করে। তাহলে ২৭ তারিখের পর আর ছাড় নাই।

তিনি নেতা-কর্মীদের আরো বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা হামলা- মামলা করে কাউকে হয়রানি করি নাই।

২০০১ সালের নির্বাচনের পর আমার ও আমার বড় ভাইয়ের নামে অনেক মামলা হয়েছিল। বিএনপির আমলে একটি রাতেও আমি বাড়িতে ঘুমাতে পারি নাই।

অনেকের গরুর ঘর থেকে তারা গরু নিয়ে নিয়ে পিকনিক করেছে, পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে এবং জমি থেকে ফসল কেটে নিয়ে গেছে। তারা ভাল মানুষ না। আমাকে ১ নাম্বার খুনের আসামি করেছে।

আমাকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়েছে। আগামী নির্বাচনে আমাকে নয়, উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করে তাদের প্রতিরোধ করতে হবে।

জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার সহকর্মী হিসেবে সাহায্য করি। দেশকে এগিয়ে নিতে আজীবন কাজ করে যবো।

এই সময় আরো উপস্থিত ছিলেন- লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং সভার সভপতিত্ত করেন পেরুল দক্ষিণ ইনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জি এম শফিকুর রহমান।

মুহিব