বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় জামায়াত। সাবেক সাংসদ; সদস্য ও দলের নগর শাখার আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটকের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে দলটি।
এছাড়াও মঙ্গলবার সকল উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে জামায়াত।
নগর জামায়াতের নায়েবে আমির মো.আহসানউল্লাহ বলেন, নগর জামায়াতের ২১ জন গুরুত্বপূর্ণ নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাকা দেয়া হয়েছে।
সোমবার বিকাল আনুমানিক ৫টায় নগরীর কোতয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় নগর জামায়াতের কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করার জন্য জড়ো হয়েছিলেন নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পুরো কার্যালয়সহ আশপাশের এলাকা ঘিরে ফেলে।
পুলিশ কার্যালয় থেকে শামসুল ইসলাম ও নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
বুধবার চট্টগ্রামে জামায়াতের হরতাল
বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় জামায়াত। সাবেক সাংসদ; সদস্য ও দলের নগর শাখার আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটকের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে দলটি।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
হরতাল আ. লীগের, সরব জামায়াত, কর্মসূচি বৈষম্যবিরোধীদের
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
















