সুশাসনের জন্য নাগরিক (সুজন) খালেদা জিয়ার লবিষ্ট হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি স্মৃতি সংসদ আয়োজিত আলহাজ্জ্ব জিল্লুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কামরুল বলেন, খালেদা জিয়া সামনে থেকে কাজ চালিয়ে যাচ্ছে আর সুজন তার পিছনে লবিষ্ট হিসেবে কাজ করছে। সুজন গণতন্ত্রকে ব্যাহত করার জন্য আবারো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা রাজনৈতিক নেতাদের চরিত্র হরণের মাধ্যমে জনগণের কাছে নেতাদের প্রতি অনাস্থা সৃষ্টি করছে।
সরকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সব সুজনদের প্রতি আমার কোন ক্ষোভ নেই। তবে এদের আয়ের উৎস খুজে বের করা উচিত। এরা গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে অকার্যকর করতে চায়।
তিনি আরও বলেন, ১/১১ র কুশীলবরা এখন ও সক্রিয়। খালেদা জিয়া যতই আশফালন করুকনা কেন। তিনি কিছুই করতে পারবেন না।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যাদের মাঝে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন,ওয়ার্ল্ড ইউনিভার্সিটিরি ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএই্চ