ফেনী থেকে ঢাকা ফেরার পথে কালিয়াকৈর থেকে শিবির কর্মী আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তার অবস্থান জানাতে গড়িমশি করছে। এ নিয়ে তার পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্নতার মধ্যে আছে। তারা আক্কাস আলীকে গুমের আশঙ্কা করছে।
তার পরিবার জানায়,সকাল সাড়ে ৪টায় ঢাকায় আসার জন্য পাবনা এক্সপ্রেস বাসে উঠে আক্কাস আলী। পরে তার ভাই তার মোবাইলে কল দিলে পুলিশ পরিচয়ে এক জন ফোন রিসিভ করে এবং কালিয়াকৈর আছে বলে জানায়।
এর পর কয়েকবার ফোন দিলে একই উত্তর পাওয়া যায়। পরে আতাইকুলা থানায় যোগাযোগ করা হলে পুলিশ একবার বলছে সে আছে,আবার বলছে পরে দেখা যাবে। তাকে গ্রেপ্তারের কথা জানাতে পুলিশ গড়িমশি করছে।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, তাকে থানায় চালান না করে আতাইকুলা থানায় রেখেছে পুলিশ। ইতোমধ্যে তার সাথে পরিবারের একজন দেখা করেছে এবং আক্কাছ আলী তাকে খুন করা হতে পারে জানিয়েছে। এ নিয়ে তার পরিবার এখন গভীর শঙ্কার মধ্যে আছে।  
আক্কাস আলী পাবনা আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে এবং তিনি পাবনা জেলা জামায়াতের আমীরের ভাতিজা।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]