দেশে জঙ্গিবাদের উত্থান, কে তাদের অর্থদাত এবং কারা তাদের আশ্রয়দাতা বা মদতদাতা তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কোনোরকম তদন্ত না করেই জঙ্গি দমনের নামে চালানো হচ্ছে নির্বিচার ক্রসফায়ার।
রবিবার সদর উপজেলার আউলিয়াপুরে অনির্ধারিত জনসংযোগে গিয়ে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, সরকার সংক্ষেপে কাজ সারার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, জঙ্গি নেতা মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জ এবং তিনি সরকারি ঋণ পেয়েছিলেন কিভাবে তা প্রকাশ করা হোক।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে অনেক কিছু নিয়ে আসার কথা বলেছেন। কিন্তু কি হয়েছে। শেষ পর্যন্ত তিনি ফেরত এসছেন শূন্য হাতে। আজকে আমরা তিস্তার পানি পাই না। আমাদের হাওরে বন্যা হয়ে গেছে। উজান থেকে পানি এসে অনেক কৃষক অসহায় হয়ে গেছে। ভারতীয় বাঁধ গুলো ছেড়ে দেয়ার কারণে এই সমস্যা হয়েছে। সেই জন্য সরকারকে বিদায় জানানোর জন্য ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
এমই





