জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছেন। হাসিনা পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনলাইন পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, জন কেরি ও বান কি মুন সাহেবের কথা না রেখে আপনি কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে নিজেকে খুব সাহসী বুঝাতে চাইছেন। কিন্তু সীমান্তে যখন অগণিত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন আপনি দাদাবাবুদের কাছে টু শব্দটি করেন না কেন? তখন আপনার সাহস কোথায় থাকে?
আলোচনা সভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধানমন্ত্রী ১০৫ জন লোক নিয়ে জাপান গেছেন। বিদেশ সফরে ১০/১২ জনের বেশি লোক লাগে না। এই সফরগুলোতে গিয়ে কয়জন ফিরে আসে, আর কত জন আসে না? এর আগে আমেরিকায়ও দেড়শো লোক নিয়ে গিয়েছিলেন তিনি।
মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিনের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপিকা চেমন আরা, জাগপা মহাসচিব খন্দকার লুৎফুর রহমান ও এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
রাজনীতি
হাসিনা পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট: প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছেন। হাসিনা পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট





