বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে গণতন্ত্রী পার্টির উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা মহানগরের নর্থ সাউথ রোডে অবস্থিত সুরিটোলা হাইস্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় কেন্দ্রীয় ১৪ দলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এমআর/কেএইচ





