এখন ফ্রি স্টাইলে দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার মুন্সিগঞ্জ লঞ্চঘাটে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, 'এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুম, খুন শুরু হয়েছে; এখন একের পর এক মানুষ গুম ও খুন হচ্ছে। এখন ফি স্টাইলে দেশ চলছে।
তিনি আরো বলেন, মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, আওয়ামীলীগের কারসাজিতে আমরা এখানে ফেল করি।
জনসভা স্থলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সিগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, শরীয়তপুর থেকেও নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন। মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আর ব্যানার ফেস্টুনের আয়োজনে পুরো জনসভাস্থল এক উৎসবে পরিণত হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ, এম এ মান্নান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামন রিপন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমূখ।
[b]মুন্সীগঞ্জ, এমএইচ,২৮মে (টাইমনিউজবিডি.কম) // জেডআই [/b]
রাজনীতি
এখন ফ্রি স্টাইলে দেশ চলছে: খালেদা
এখন ফ্রি স্টাইলে দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার মুন্সিগঞ্জ লঞ্চঘাটে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, 'এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুম, খুন শুরু হয়েছে; এখন একের পর এক মানুষ গুম ও খুন হচ্ছে। এখন ফি স্টাইলে দেশ চলছে।





