জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এদেশে জঙ্গিবাদ ও সশস্ত্র রাজনীতির প্রতিষ্ঠাতা হলেন- হাসানুল হক ইনুরা। অথচ জঙ্গিবাদের কথা তার মুখ থেকেই বেশি শোনা যায়।
তিনি আরো বলেন, আ'লীগ কথা বলার রাজনীতিতে দক্ষ। আমির হোসেন আমু ও ড. হাছান মাহমুদ যে ভাষায় কথা বলেন তা রাজনীতি শিষ্টাচারের মধ্যে পরে না।
শনিবার রাতে বেসরকারি টেলিভিশন আরটিভি’র ‘আওয়ার ডেমোক্রেসি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘তালপট্টির রাজনীতি’। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদুৎ জ্বালানী ও খনিক সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি তাজুল ইসলাম এমপি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকা সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে এর কোনো হিসেবে নেই। তারা বিরোধী দলের চিফ হুইপ’কে পিটিয়ে রাষ্ট্রপতির পদক পায়। তাদেরকে দ্বারাই আবার বিরোধী দলকে দমন করা হয়। জীবনের মায়া প্রত্যেকের রয়েছে।
বিএনপির ঈদের পরে আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুন, গুম ও অপহরে জনগণ অতিষ্ঠিত। বিএনপি ঈদের পরে এমন কোনো কর্মসূচি দেবে না যেন জনগণ ভোগান্তির মধ্যে পড়ে। তবে, সরকার আর অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারবে না, জনগণের দাবির কাছে সরকারের মাথানত করতে হবে, সেই কৌশলেই আমরা যাব।
টকশোটির সম্পূর্ণ ভিডিওটি...http://www.youtube.com/watch?v=fLTizlzyDz4#t=311
ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





