বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন মিডিয়া সেলের আরেক সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল। ডিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এরমধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।
এনএইচ





