লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। আটক সুলতান হাতীবান্ধা উপজেলার আড়াজি নিজশেখ সুন্দর এলাকার হাবিবুর রহমান ঘুতুর ছেলে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধবলগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গত বছরের ১৯ ডিসেম্বর পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির মতবিনিময় সভার মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৪৮টি মোটরসাইকেল পোড়ানোর মামলার ৬৬ নম্বর এজাহারভূক্ত আসামি সুলতান মাহমুদ। তাকে ধবলগুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সুলতান মাহমুদ ওই স্কুলের সহকারী শিক্ষক । দীর্ঘদিন ধরে তিনি আত্নগোপনে ছিলেন।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হাতীবান্ধায় জামায়াত নেতা গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। আটক সুলতান হাতীবান্ধা উপজেলার আড়াজি





