নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ও জেলা ছাত্রদল সদস্য মো. রাশেদ উদ্দিন ওরফে ফকির রাশেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টায় সুবর্ণচর উপজেলার তোতার বাজারের পাশে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
রাশেদ হাতিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামাল মেম্বারের ছেলে এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, দুপুরে সিএনজি চালিত অটোরিকশায় রাশেদ হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট থেকে জেলা সদর মাইজদীতে যাচ্ছিলেন। সুবর্ণচরের তোতার বাজারের কাছে পৌঁছলে তাকে বহনকারী অটোরিকশাকে বিপরীতমুখী যাত্রীবাস চাপা দেয়। এসময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
এলাকাবাসী ছাত্রদল নেতা রাশেদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নোয়াখালী জেলা স্বাস্থ্য করপ্লেক্সে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





