বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেকমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা নতুন দলের ঠিকানা খুজে পেলেন। তার নতুন দলের নাম বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এরআগে, বিএনপি থেকে বহিষ্কার হয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরবর্তিতে ওই দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।

এসএইচ