বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি জিয়াউল হাসান। তিনি বলেন, বিসমিল্লাহর পরিবর্তে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করছি- কথাগুলি সন্নিবেশ করতে হবে। পাশাপাশি 'রাষ্ট্রধর্ম ইসলাম' কথাটিও বাদ দিতে হবে।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ এট্টোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় তিনি এসব দাবি করেন।
তিনি বলেন, কোরআন-হাদীস বা মদিনা সনদ কোথাও উল্লেখ নেই রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হবে। মূলত: জামায়াত-শিবিরকে খুশি রাখাতে এটি করা হয়েছিল এবং এখনো তা বহাল রয়েছে।
জিয়াউল হাসান বলেন,৩০ লক্ষ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য জীবন দেননি। তারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন। রাষ্ট্রধর্ম ইসলাম হলে মানুষের কী উপকার হয় তা স্পষ্ট নয়।
তিনি বলেন, শিগগিরই সাম্প্রদায়িক শক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা উচিত। স্বাধীন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।
আলোচনায় আরও অংশ নেন সুরঞ্জিত সেনগুপ্ত,নূহ আলম লেনিন,অধ্যাপক আনিসুজ্জামান,জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু,সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
রাজনীতি
সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে হবে:জিয়াউল হাসান
বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি জিয়াউল হাসান। তিনি বলেন, বিসমিল্লাহর পরিবর্তে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করছি- কথাগুলি সন্নিবেশ করতে হবে





