রাজধানীর কারওয়ান বাজারে বাম মোর্চা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাম মোর্চার নেতা জোনায়েদ সাকিসহ বেশ কয়েক জন আহত হয়েছেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল বাম মোর্চার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব থেকে ঘেরাওয়ের উদ্দেশে বের হওয়া মিছিলটি বাংলামটরে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় বাম মোর্চার নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে।
আন্দোলনকারীরাও পুলিশের দিকে পাল্টা ঢিল ছোড়ে। পরে এ ঘটনার প্রতিবাদে কারওয়ান বাজারের রাস্তায় কিছুক্ষণের জন্য অবস্থান নেয় তারা। একই দাবিতে ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বাম মোর্চা।
এসএম





