প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাজধানীর ওয়েষ্টিন হোটেলে কূটনীতিকদের সাথে নিয়ে ইফতার করেন খালেদা জিয়া। খালেদা জিয়া সাড়ে ৬ টায় ওয়েষ্টিন হোটেলে পৌছে ইফতারের পূর্বে কূটনীতিকদের প্রতিটি টেবিল ঘুরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের প্রত্যেকের কুশলাদীর খোঁজ খবর নেন।
এ সময় মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি উইলিয়াম হানা, যুক্তরাজ্যের রবার্ট গিফসন,ভারতের পংকজ শরণ, সৌদি আরবের ওমর বিন আব্দুল্লাহসহ বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩২ টি দেশের কূটনীতিকবৃন্দ এবং কূটনীতিক কোরের ডিন শায়ের আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, বেগম সারোওয়ারি রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ঠা রিয়াজ রহমান ,আমির খসরু মাহমুদ চৌধুরী, এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, আসাদুজ্জামন রিপন, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, মাহফুজ উল্লাহ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ আল হারুন, এ্যাডভোকেট আরসাদুজ্জামান, ব্যারিস্টার রুনী ফারহানা, শ্যামা ওবায়েদ।
অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, শাহদীন মালিক, ড.মাহবুব উল্লাহ, অধ্যাপক পিয়াস অধ্যাপক দিলারা হাফিজ, ড.তুহিন মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা এম এ মালেক।
ঢাকা, এমএইচ, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





