রাজধানীর হাতিরপুল থেকে নিউমার্কেট থানা সেক্রেটারি মুহিব্বুল হক ফরিদসহ ৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে জামায়াত।

রোববার সকাল সোয়া ৭ টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করার পরই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে নিউমার্কেট ও কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি অস্বীকার করেছেন বলে জামায়াত অভিযোগ করেছে।  

এমআর