তিন দিনের ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরশাদ ৩ ফেব্রুয়ারি ভারত গিয়েছিলেন।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।

জেআই