জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হবার কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আসামিরা যেখানেই থাকুক খুব শিগগিরই ধরা পড়বে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে যেনো তারা পালিয়ে যেতে না পারে সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফকে আসামিদের বিভিন্ন ছবি পাঠানো হয়েছে।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত সুষ্ঠুভাবে হয়েছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলেও জানান তিনি।
এর আগে পুলিশের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদের কাছে রোববার এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। তবে প্রতিবেদনে কী রয়েছে তা নিয়ে কেউ মুখ খোলেননি।
প্রতিবেদন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদ।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল আতিকুল ইসলামকে (৩০) খুন করে তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া জঙ্গি সদস্যরা হলো, সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান। পরে রাকিবুল ধরা পড়লেও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।
আসামি ছিনতাইয়ের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বাকী দুই আসামিকে গ্রেফতার করতে না পারলেও তাদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা করে করে পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ।
[b]ঢাকা, জেইউ, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসএইচ[/b]
রাজনীতি
জঙ্গি ছিনতাইয়ে আতঙ্কিত হবার কারণ নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হবার কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আসামিরা যেখানেই থাকুক খুব শিগগিরই ধরা পড়বে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে যেনো তারা পালিয়ে যেতে না পারে সেজন্য বর্ডার গার্ড





