নারায়ণগঞ্জকে আমি এভাবে চলতে দেব না। আমি মাঠে নামব। আমার যা করার তা করবো। গুন্ডা-পান্ডারা যদি গুন্ডামি করে তাহলে আমি একাই যথেষ্ট। আমি শামীম ওসমান। আমি কাউকে কেয়ার করি না। আমি আজ থেকে আর নম্র-ভদ্র থাকব না বলে হুশিয়ারী করেছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
রোববার বিকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অপহরণের পর খুনের শিকার ৭ জনের বিচার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শামীম ওসমানের প্রটেকশনের প্রয়োজন পড়ে না। আমার প্রটেকশন সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণ। এতোদিন শান্ত ছিলাম। মানুষ বলেছে আমি শান্ত কেন। এখন আর শান্ত থাকতে পারছি না।
তিনি একটি অডিও টেপের কথা উল্লেখ করে বলেন, এটি শোনে প্রমাণ হয়েছে যে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত হোসেন। আমি মনে করি যাদের নামে মামলা দেয়া হয়েছে তারা সবাই জড়িত। তাদের গ্রেফতার করতে হবে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]