ইসলাম একটি মানবতাবাদী,কালজয়ী, ও পূর্ণাঙ্গ জীবনাদর্শ। এই আদর্শ ধারণ করে ব্যক্তিগত,পারিবারিক,রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে আর্ত-মানবতার সর্বাঙ্গীন কল্যাণ সাধন সম্ভব বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা আয়োজিত বাংলা মোটর এলাকার ৭শ সুবিধাবঞ্চিত ও বস্তিবাসীদের মধ্যে ইফতার, সাহরী ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সেই দ্বীনি দায়িত্বের অংশ হিসেবেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সামান্য ঈদ সামগ্রী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদকে আনন্দঘন করতে সহায়ক ভূমিকা পালনের জন্য সরকার, সমাজের বিত্তবান মানুষ ও জামায়াতের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানান।

সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোন গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তিই জামায়াতে প্রকৃত লক্ষ্য।

মূলত আল্লাহর দেয়া জীবন বিধান ও রাসুল (সা.) আদর্শই হচ্ছে জামায়াতে ইসলামীর আদর্শ। আর সে আদর্শ অনুসরণ করেই আমরা সাধারণ মানুষের ঈদকে আনন্দঘন করার সহায়তার অংশ হিসেবে আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। মূলত আমাদের সাধ অনেক সাধ্য খুবই সীমিত। আমরা সীমিত সামর্থ নিয়েই সাধারণ মানুষের দুর্দশা লাঘবে নিরলসভাবে কাছে করে যাচ্ছি।

যতদিন না দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন মানুষের কল্যাণে আমাদের এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ। তিনি ঈদ উপলক্ষ্যে জামায়াতে পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী সর্বান্তকরণে গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ন্যায়-ইনসাফ ও ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। মূলত বিশ্ব মানবতার ইহাকলীন কল্যাণ ও পরকালীন মুক্তি একমাত্র ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমে সম্ভব। তাই কুরআন ও সুন্নাহর আলোকে শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহবান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক আকতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমান,থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ ও নবী হোসেন প্রমূখ।

 

এএস