প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। অপহৃত হওয়া স্বামীকে ফেরত পাওয়ার পর তিনি এ ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সংবাদকর্মী এবং নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানান।
অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে (এবি সিদ্দিক) উদ্ধার করা হয়।
আবু বকর ফিরেছেন এমন খবরে থানায় ছুটে আসেন রিজওয়ানা হাসান ও পরিবারের সদস্যরা।
তাৎক্ষনিকভাবে সৈয়দা রিজওয়ানা হাসান স্বামীর মুক্তির জন্য প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে নির্দেশ দিয়েছেন এবং এরপরই উদ্ধার তৎপরতা আরো গতিশীল হয়।
উল্লেখ্য, বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন রিজওয়ানা হাসান।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রিজওয়ানা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। অপহৃত হওয়া স্বামীকে ফেরত পাওয়ার পর তিনি এ ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সংবাদকর্মী এবং নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ





