আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু আদর্শের ৪ জাতীয় নেতাকে জেল খানার অভ্যন্তরে হত্যা করেছেন।

সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

তোফায়েল বলেন, ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেট হামলার মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়ছিলেন। কিন্তু আল্লাহর রহমাতে তিনি বেঁচে গেছেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ জানুয়ারি আপনাকে (খালেদা)নির্বাচনে আনার জন্য কম চেষ্টা করেন নি কিন্তু আপনি আসেন নি। এখন কিসের সংলাপ কার সাথে সংলাপ। কোন সংলাপ হবে না। ২০১৯ সালের আগে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না।

আলোচান সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগে সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয় সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এমআর