শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেন। তিনি জানান, ওয়াসিম রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

ওয়াসিম রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, এক বছর আগে তার বাবা মারা যান, এরপর তার ভাই ক্যান্সার আক্রান্ত ছিলো। এসব নিয়ে সে হতাশাগ্রস্ত ছিলো। গত নভেম্বরে রানা কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে নির্বাচিত হয়। তিনটি বছর কষ্ট করার পরে সে এই পদ পেয়েছে। অথচ আজ সে মারা গেলো।

ওয়াসিম রানা কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। তিনি নিমতলীর চাংখারপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে।

এনএইচ