দেশের যুব সমাজের একটি অংশ যখন মাদক, অপসংস্কৃতি, সন্ত্রাস ও অনৈতিকতা নিয়ে ডুবে আছে, তখন ছাত্রশিবির কুরআনের আলো নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার।

শুক্রবার রাজশাহীর এক মিলানায়তনে ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সদস্য প্রার্থী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কলেজ কার্যক্রম সম্পাদক শাহ আলম।

শিবির সভাপতি বলেন, "দেশের যুব সমাজের একটি বিরাট অংশ যখন মাদক, অপসংস্কৃতি, সন্ত্রাস ও অনৈতিকতায় ডুবে আছে তখন ছাত্রশিবির নেতাকর্মীর তার বিপরীতে চলছে। সকল মত পথ প্রত্যাখ্যান করে কুরআনের আলোকে নিজেদের ও ছাত্রসমাজকে পরিচালিত করার চেষ্টা করছে। আর তাই বাতিলের আতে ঘাঁ লাগছে।"

তিনি আরো বলেন, " ছাত্র সমাজকে মাদক, অপসংস্কৃতি ও বেহায়াপনার এই প্রচেষ্টা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং জাতি বিনাশী সুদুর প্রসারী পরিকল্পনা। এটা আজ প্রমাণিত যে এসব অপতৎপরতার পেছনে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।"

আব্দুল জব্বার বলেন, "কিন্তু সকল বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই ছাত্রশিবির নেতাকর্মীরা নিজেদেরকে দুনিয়া ও আখিরাতের জন্য যোগ্য গড়ে তুলবে। জাতি এমটিই প্রত্যাশা করে।"

জেডআই