দেশের দিকে তাকালে মনে হয় ভারত পানি ছিনতাই করছে। ছাত্রলীগ-যুবলীগ টেন্ডার ছিনতাই করছে। আর দুর্বৃত্তরা মানুষ অপহরণ-গুম করছে। পৃথিবীর কোন দেশেই এমন পরিস্থিতি নেই, যা বাংলাদেশে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিই বলে দিচ্ছে যে, বাংলাদেশে কোন সরকার নেই। যারা আছে তারা জোর করে আছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত 'তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্ত:সীমান্ত নদীসমূহের পানির নায্য হিস্যা আদায়ের উপায়' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।
তারা আরো বলেছেন, যারা ক্ষমতায় আছে, তারা শুধু বিরোধী দল ও মতকে দমন করতে পারে। রাস্তায় মিছিল হলে আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিতে পারে। কিন্তু তারা ভারতের কাছ থেকে পানির নায্য হিস্যা আদায়ের ক্ষমতা রাখে না।
বিস্তারিত আসছে....
[b]ঢাকা, জেইউ, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]