বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব ডিপ্লোমার হলরুমে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, যেন-তেন লোক দিয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। দক্ষ লোক দিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে।
তিনি আরও বলেন, যে যত শক্তিশালী হোক না কেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত সরকারই নিবে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সুরঞ্জিত বলেন, মোদীর বিজয়ে কারও উল্লাস ও নিরাশ হওয়ার কারণ নেই। এমনকি এর বাস্তবতাও নেই। ভারত বিরোধী বিএনপি মোদীর জয়ের পূর্বেই উল্লাস শুরু করেছে। তাদের যদি উল্লাসই করতে হয় তাহলে জনসম্মূখে ভারত বিরোধীতা প্রত্যাহার করে উল্লাস করতে হবে।
সাবেক এ মন্ত্রী বলেন, সরকার সব সমস্যা সমাধান করতে পারবে। গনতান্ত্রিক রাষ্ট্রে এমন ধারণা ভুল। দল ও জোটের পরামর্শ নিয়ে সমস্যা সমাধাণ করতে হবে। নয়তো নারায়ণগঞ্জের মত ঘটনা ঘটতেই থাকবে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে তাগিদ সুরঞ্জিতের
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।





