বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজের ছবির সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম ও ছবি পোস্টার, লিফলেট এবং হ্যান্ডবিলে ব্যবহার করছেন। যা সিটি কর্পোরেশন নির্বাচন আইনে আচরণবিধি লঙ্ঘনের সামিল।

সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাবেক মেয়র জাহাঙ্গীরের মা হচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদা খাতুন।

এন