আগামীকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হবে।

কাজী জাফরের এপিএস কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী জাফর আহমদের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হবে। তবে দাফনের সময় এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ৭ টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

এআই