ইসলামী আন্দোলনের কর্মসূচীতে সরকারের বাধাদান, লাঠি চার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, 'ইসলাম সম্পর্কে কটুক্তি করায় আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন কর্তৃক আহুত বিক্ষোভ কর্মসূচীতে আজ সরকার বাধা প্রদান, তাদের উপর পুলিশ বাহিনী দিয়ে লাঠিচার্জ ও কাদানে গ্যাস নিক্ষেপ এবং শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
এর মাধ্যমে সরকার স্বঘোষিত নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।'
এআর





