খুন-গুমের ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স দেখানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সু-শাসন নিশ্চিত করা। তাই এক্ষেত্রে সরকারকে আরো কঠোর হতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স অফ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ১৫ ই আগস্ট জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান খুন-গুমের রাজনীতি শুরু করেছে। বর্তমানে খালেদা ও তার দল বিএনপির নেতৃত্বে তা অব্যাহত রয়েছে। আমরা প্রশাসনের কোন দূর্বলতা আশা করি না। প্রশাসনকে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতন থাকতে হবে।
গতকাল শ্রমিক সমাবেশে দেয়া খালেদা জিয়ার বক্তব্যে কঠোর সমালোচান করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে আন্দোলন করে পতন ঘটিয়ে আরেকটি সরকার আনবেন তা আপনার (খালেদা জিয়ার) দূরাশা ছাড়া কিছুই নয়। এর আগে কি আপনি আন্দোলনে নামেনি। অতীতেও আপনি আন্দালনে নেমেছিলেন সফল হননি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি করার অধিকার আপনার (খালেদা জিয়া) আছে। তবে সহিংস নয় অহিংস ভাবে রাজনীতিতে অংশগ্রহন করুন।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
খুন-গুমের ব্যাপারে সরকারকে আরো কঠোর হতে হবে: সুরঞ্জিত
খুন-গুমের ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স দেখানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সু-শাসন নিশ্চিত করা। তাই এক্ষেত্রে সরকারকে আরো কঠোর হতে হবে। শুক্রবার দুপুরে





