বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন যে বক্তব্য দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এমাজউদ্দীন সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এটা তার ব্যক্তিগত ব্যাপার।

এমএনজে/এমবি