এখানে ওখানে গিয়ে মায়া কান্না করা কিসের জন্য বলে মন্তব্য করেন ডা: জাফরুল্লাহ
গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের সু-শাসন পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে জনাব জাফরুল্লাহ এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা:জাফরুল্লাহ চৌধুরি বলেন-যখন চিকিৎসকরা হাসপাতালে থাকার কথা ,তখন তারা রাজপথে, এ পর্যন্ত ৮০ জন লোক মৃত্যু বরণ করেছে, ৩০%জলসে যাওয়া রোগী মারা যাওয়ার কথা নয়, সেখানে গিয়ে সরকারী লোকজন ফ্লিম স্টাইলে ছবি তোলা ,রোগীদের কষ্ট দিয়ে তাদের মৃত্যুকে ত্বরান্বিত করা হচ্ছে, এখন ১৫০জনের মত লোক কাতরাচ্ছে।
তিনি বলেন-গুলশান কার্যালয়ের সামনে শিশুদের ব্যবহার করা হচ্ছে,ঘটনাক্রমে যদি কোন শিশুর অঘটন ঘটে তার দায় কে নিবে ? সুতরাং সমাধান একটাই নির্বাচন,নির্বাচন হলে সব সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
ড্যাব সভাপতি রফিকুল কবির লাতু বলেন-অবিলম্বে চলমান অবস্থার অবসান করে দ্রুত সমাধানের পথে আসতে হবে।
অন্যান্য বক্তাদের মধ্যে জাহাঙ্গীর আলম বলেন-একটি স্বাধীন সার্বভৌম দেশে যে ভাবে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষের জানমাল নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে ,মানুষের বাক-স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রন করার চেষ্টা করা হচ্ছে মেধাবী সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তিনবারের নেত্রীর বাসায় খাবার সরবরাহ করতে দেয়া হচ্ছে না।
রফিকুল কবির লাতুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, আবদুল কুদ্দুস প্রমুখ।
মুকুল/এসএইচ





