খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল ডাক্তারদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
এর আগে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
এমবি





