বাংলাদেশের রাজধানী ঢাকার নাম মুজিবনগর করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জনতা পার্টি, জয় বাংলা মঞ্চ ও জাতীয় গনতান্ত্রীক লীগ।

মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আ,লীগ নেতা মোঃ ইয়াহিয়া খান কুতুবী বলেন, আমাদের আর কোন দাবি নাই, আমাদের দাবি একটাই; রাজধানী ঢাকাকে মুজিব নগর করা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যে বাংলাদেশের জন্ম হত না, সেখানে রাজধানী ঢাকাকে মুজিবনগর করলে সরকারের কি ক্ষতি হবে; সেটা আমার বোধগম্য নয়।

আনোয়ার শাহ সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাল, গণতান্ত্রীক লীগের সভাপতি এম.এ. জলিল প্রমুখ।

খাজা/এএইচ