হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোবাবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কারাগারে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব। জামিনে মুক্ত হওয়ার পরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পারমর্শে সকালে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।'

তার স্বাস্থ্য পরীক্ষার পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

এইচএম