গুম-খুনের সঙ্গে সরকারী দলের লোকজন জড়িত মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ জন্যই সারাদেশে সংঘটিত গুন-খুনের ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি বলেন, জোর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। এই অবৈধ সরকারের সব কার্যক্রম চলছে অবৈধভাবে।
রোববার দেশবাপী গণ-অনশন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গণ-অনশনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জ আজ মৃত্যু উপত্যকা। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশই আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগকে নিয়ন্ত্রনের ক্ষমতা এই অর্বেধ সকারের নেই। কারণ এই সরকারও এসব কাজ করে যাচ্ছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]