আাওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন,আপত্তি জানানো পর্যবেক্ষকদের উপর কড়া নজর রাখবে আ'লীগ।
আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যেসব পর্যবেক্ষক সংস্থার উপর আপত্তি জানানো হয়েছিল তাদের উপর রিটার্নিং কর্মকর্তা, আ'লীগ কড়া নজর রাখবে।
কো-চেয়ারম্যান আরো বলেন, নির্বাচন পরিচালনায় সরকারের কোন ভূমিকা নেই। নির্বাচন কমিশন সব দায়িত্ব পালন করছে। কাল নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে অশুভ ঐক্যজোট। তাদের সহিংসতার ভিকটিম আ'লীগ নেতাকর্মীরা।
ইমাম বলেন,আপনারা সবাই ভোট দিতে আসুন। যা কিছু হয়েছে সব আ'লীগের নেতৃত্বে হয়েছে। বাংলাদেশ এখন এক অনুকরণীয় আদর্শ।
ঐক্যফ্রন্টের ব্যালট বক্স ভরার অভিযোগের উত্তরে তিনি বলেন,এসব ব্যালট বক্স আইনশৃঙ্খলা বাহীনির মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে। এখানে আ'লীগের প্রবেশের ও সুযোগ নেই।তাছড়া পোলিং এজেন্টরা নির্বাচনের আগে এসব বক্স দেখতে পারবেন।
তিনি আরো বলেন, বিএনপি ঐক্যফ্রন্ট সশস্ত্র বাহীনি নিয়ে আপত্তিকর বিবৃতি দিয়েছে। তারা এটাও বলেছে যে, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছে তাদের ও বিচার করা হবে। তরুণ প্রজন্ম তাদের আস্ফালন জবাব দিবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাধান মন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, ত্রানমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়া,ইঞ্জিনিয়ার সবুর, শাহ আলম মুরাদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এএস/ম বি





