মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার রাজধানীর মতিঝিলস্থ হোটেল পূর্বাণীতে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান হ্যালোটুডেকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস