আজ সন্ধ্যায়২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক বসছে । এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সন্ধ্যায় অনুষ্ঠিতব্য বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।এ বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে ।

ওএফ