দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের আগে বিদেশি নাগরিক হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও চলমান রাজনীতি শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
খাদ্যমন্ত্রী বলেন, বিদেশি হত্যা করে দেশের পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টা চলছে। আর বিএনপি-জামায়াত জোটের দিকেই এ ষড়যন্ত্রের তীর দেখা যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্জন যখন বাড়ছে, তখনই বিদেশি নাগরিক হত্যাসহ নানা ষড়যন্ত্র চলছে। দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের আগে বিদেশি নাগরিক হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে।
এআই
রাজনীতি
'যুদ্ধাপরাধীদের রায় কার্যকর বাধাগ্রস্ত করতেই বিদেশি নাগরিক হত্যা'
দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের আগে বিদেশি নাগরিক হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।