রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়ে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বেলা ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল তারা।
প্রশাসনের অনুমতি না পাওয়ায় গোপীবাগ, খিলগাঁও এবং ধানমন্ডি এলাকায় পৃথক তিনটি ঝটিকা মিছিল করেছে দলটি।
সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, গুম, বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ দিবস কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।
ঢাকা মহানগর জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, পুলিশ মিছিল সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে ভিন্ন তিনটি জায়গা থেকে তারা মিছিল বের করে।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর খিলগাঁও ও রামকৃষ্ণ মিশন রোড থেকে জামায়াত মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা, ২৪ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর