হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের পাশে ও গুলশান-২ চত্বরে অবস্থান নিয়েছেন সম্মিলিত পরিবহন শ্রমিকরা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গুলশান দুই নম্বরে সম্মিলিত চালক সমিতির ব্যানারে শ্রমিকরা অবস্থান নেন।

অবস্থানরত শ্রমিকরা বলেন, হরতাল-অবরোধে নাশকতায় মানুষজনকে হত্যা করা হচ্ছে। এখনও গাড়িতে পেট্রোলবোমা মারা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড মেনে নেয়া যায় না। এ রাজনৈতিক সহিংসতা থেকে আমরা রেহাই চাই।

এআর