ব্রিটেনের দৃষ্টান্ত অনুসরণ করে এবং জনগণের কথা চিন্তা করে দেশে অবিলম্বে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি জনগণের দ্বারা নির্বাচিত নন, সুতরাং পদত্যাগ করুণ এবং জনগণের কথা চিন্তা করে নির্বাচন দিন।
সেই নির্বাচনে জিতলে আমরা আপনাকে মেনে নেবো, আমরা জিতলেও আপনাকে মেনে নিতে হবে।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম





