বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার স্বজনের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহমর্মিতা প্রকাশ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রবিবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সহমর্মিতা প্রকাশ করেন। ওই অনুষ্ঠানের ব্যানারে লেখা— ‘অনন্ত অপেক্ষা,,,,,,,,, বাংলাদেশে গুম ২০০৯-২০১৫। বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বজনের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহমর্মিতা’।
এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গুমের শিকার ৩০ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার ও তার ছোট ভাই গোলাম ফারুক, নেয়াখালীর হাজীরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম ও বাবা মো. শামসুদ্দিন, আব্দুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমান, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানু তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ও বোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিনসহ অন্য স্বজনহারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, সিনিয়র সাংবাদিক শফিক রেহমানসহ অন্যরা উপস্থিত রয়েছেন।
এআই





