ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক বলেছেন, বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া  দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। এজন্যই আল্লাহ তার বুক খালি করেছেন।

মঙ্গলবার দুপুরে ররাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু  সাংস্কৃতিক জোট আয়োজিত  সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১০ম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহর নাম গাফুরুর রাহীম, খালেদা জিয়া যেভাবে দেশের মানুষকে হত্যা করছেন।আল্লাহ তার বিচার করেছেন। আজ তিনি তার পুত্রকে হারিয়েছে।এটাই আল্লাহর সঠিক বিচার।

এ সময় মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা বিভ্রতরকর পরিস্থিতি পড়ে যায়। আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার আতিককে বলে উঠলেন এটা কি বললেন? এটা বলা ঠিক হয়নি।অন্য নেতাকর্মীদেরও এ সময় নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেছে।

এমআর/এসএইচ